ফাইল ছবি
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, বর্তমানে দেশে ডিজেলের মজুদ রয়েছে ১ লাখ ৩৩ হাজার টন। এর পাশাপাশি ৩০ মার্চ ও ৩ এপ্রিল আরও ৫৪ হাজার ৬০০ টন তেল দেশে আসবে। এপ্রিল মাসেই মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে ১ লাখ ৫৪ হাজার টন তেল আমদানি হওয়ার কথা রয়েছে।
তিনি জানান, রাশিয়া থেকে দুই মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছেও অনুমতি চাওয়া হয়েছে, কারণ কিছু দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
মনির হোসেন চৌধুরী আরও বলেন, ইতোমধ্যে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল পাওয়া গেছে এবং এ বিষয়ে দেশটির সঙ্গে চুক্তি রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানি করা হচ্ছে। পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানির চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :